| বঙ্গাব্দ
ad728
ad728

পরিবেশ ধ্বংসে বাড়ছে জলাবদ্ধতা ও নগর দুর্যোগ: ড. ইকবাল সরোয়ার

রিপোর্টারের নামঃ সিএইচডি নিউজ ২৪
  • আপডেট টাইম : 07-04-2026 ইং
  • 16117 বার পঠিত
পরিবেশ ধ্বংসে বাড়ছে জলাবদ্ধতা ও নগর দুর্যোগ: ড. ইকবাল সরোয়ার
ছবির ক্যাপশন: পরিবেশ রক্ষা না করলে বাড়বে দুর্যোগ—অপরিকল্পিত নগরায়ণ ও জলবায়ু পরিবর্তনে চট্টগ্রামে বাড়ছে জলাবদ্ধতা: ড. ইকবাল সরোয়ার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের প্রফেসর ড. ইকবাল সরোয়ার বলেছেন, অপরিকল্পিত নগরায়ণ, খাল, নালা দখল ও পুকুর জলাশয় ভরাটের ফলে জলাবদ্ধতা ও নগর দুর্যোগ বাড়ছে। সাম্প্রতিক সময়ে ড্রেন ও খালে পড়ে মৃত্যুর ঘটনাও নগর ব্যবস্থাপনার দুর্বলতা তুলে ধরেছে।জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঋতুচক্রে অস্বাভাবিক পরিবর্তন ইতোমধ্যে দৃশ্যমান। অতিরিক্ত গরম, অনিয়মিত বৃষ্টিপাত এবং শীতের প্রকৃতি বদলে যাওয়া এর প্রমাণ।

রবিবার (৫ এপ্রিল) বিকেলে নগরীর কাজীর দেউরী জেলা স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠের বই মেলা মঞ্চে স্বাধীনতা বই মেলার আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে ১৯ দিন ব্যাপি বই মেলার ৬ষ্ট দিনে "দেশ ও মানুষকে বাঁচাতে হলে আগে পরিবেশকে বাঁচান" শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে বেতার ও টেলিভিশনের শিল্পী প্রিয়া চক্রবর্তী কনিকা ও মাজহারুল ইসলাম গান পরিবেশন করেন এবং চসিকের কায়সার নিলুফার কলেজ, কে বি দোভাষ স্কুল, ফতেয়াবাদ স্কুল ও কলেজের শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে ড. ইকবাল সরোয়ার বলেন, পরিবেশ নিয়ে গবেষণায় সাধারণত দুটি দর্শন অনুসরণ করা হয়, এনভায়রনমেন্টাল ডিটারমিনিজম (পরিবেশ নিয়ন্ত্রণবাদ) এবং এনভায়রনমেন্টাল পসিবিলিজম (সম্ভাবনাবাদ)। প্রথমটিতে পরিবেশ মানুষের জীবনধারা নির্ধারণ করে, আর দ্বিতীয়টিতে মানুষ প্রযুক্তি ও উদ্ভাবনের মাধ্যমে পরিবেশকে নিয়ন্ত্রণ করছে।

তিনি বলেন, পরিবেশ রক্ষা করতে হলে সরকারী উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা জরুরি। প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল আচরণ করতে হবে। পরিবেশ বাঁচলে দেশ ও মানুষ বাঁচবে, এই উপলব্ধি ছড়িয়ে দেওয়ার ওপর জোর দেন তিনি। 

চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ আলোচক ছিলেন সিটি মেয়রের জলাবদ্ধতা বিষয়ক উপদেষ্টা শাহরিয়ার খালেদ, চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের পরিচালক সোনিয়া সুলতানা, প্রাণ প্রকৃতির সম্পাদক শারুদ নিজাম, পরিবেশ ও মানবাধিকার সংগঠক জহির উদ্দিন মো. ইমরুল কায়েস। অনুষ্ঠান পরিচালনা করেন টিভি ও বেতারের আবৃতি শিল্পী প্রথিমা দাস। 

আলোচনা সভা শেষে চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম মহিউদ্দিন শাহ আলম নিপু, প্রজ্ঞালোক প্রকাশনীর উপদেষ্টা সম্পাদক ছড়াকার মরহুম এমরান চৌধুরী ও ঝিনুক প্রকাশনীর প্রতিনিধি মরহুম মোহাম্মদ বাবুলের মৃত্যুতে এক স্বরণ সভা অনুষ্ঠিত হয়। সৃজনশীল প্রকাশক পরিষদের সভাপতি শাহাব উদ্দিন হাসান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন প্রকাশনীর স্বত্বাধিকারী ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। 


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর