| বঙ্গাব্দ
ad728
ad728

ভালুকায় স্পিনিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতি প্রায় ৭ কোটি টাকা

রিপোর্টারের নামঃ
  • আপডেট টাইম : 16-02-2026 ইং
  • 140950 বার পঠিত
ভালুকায় স্পিনিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতি প্রায় ৭ কোটি টাকা
ছবির ক্যাপশন: ভালুকার নিশিন্দা এলাকায় স্পিনিং মিলে ভয়াবহ আগুন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট

ময়মনসিংহের ভালুকা উপজেলায় একটি স্পিনিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে উৎপাদিত সুতা, মূল্যবান মেশিনারিজ ও অন্যান্য সরঞ্জাম পুড়ে গিয়ে প্রায় ৭ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে কারখানা কর্তৃপক্ষ।

রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টার দিকে উপজেলার নিশিন্দা এলাকার বাশার স্পিনিং মিলে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে পুরো কারখানা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কারখানার জিএম স্বপন আহমেদ জানান, রাত ১১টার দিকে আগুন লাগার খবর পান তারা। আগুনের সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, কারখানায় প্রায় ৬৩০ জন শ্রমিক কর্মরত ছিলেন। অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ উৎপাদিত সুতা, দামি যন্ত্রপাতি ও বিভিন্ন কাঁচামাল পুড়ে গেছে। পরিস্থিতির কারণে কারখানার উৎপাদন কার্যক্রম আপাতত বন্ধ রাখা হয়েছে।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান বলেন, রাত ১১টার দিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করা হয়। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের উপপরিচালক (ভারপ্রাপ্ত) পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর