| বঙ্গাব্দ
ad728
ad728

জনসেবায় আরও মনোযোগী হতে হবে চসিকের কর্মকর্তা-কর্মচারীদের: মেয়র

রিপোর্টারের নামঃ সিএইচডি নিউজ ২৪
  • আপডেট টাইম : 07-12-2025 ইং
  • 113070 বার পঠিত
জনসেবায় আরও মনোযোগী হতে হবে চসিকের কর্মকর্তা-কর্মচারীদের: মেয়র
ছবির ক্যাপশন: নবনিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবনিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের ছয়দিনব্যাপী প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চট্টগ্রামকে ক্লিন, গ্রীন, হেলদি ও সেফ সিটি হিসেবে গড়ে তুলতে প্রতিটি কর্মকর্তা-কর্মচারীকে জনসেবার প্রতি আরও মনোযোগী ও দায়বদ্ধ হতে হবে।

রোববার টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে অনুষ্ঠিত সমাপনীতে মেয়র নবনিযুক্তদের সঙ্গে মতবিনিময় করেন এবং দাপ্তরিক কার্যক্রম পরিচালনার প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। নবনিযুক্তরা জানান, নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছভাবে এবং দ্রুত সম্পন্ন হওয়ায় তারা মেয়র ও চসিক প্রশাসনের প্রতি কৃতজ্ঞ।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “চট্টগ্রামকে আধুনিক, পরিচ্ছন্ন ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলার জন্য মেধাবী, দক্ষ ও সৎ কর্মকর্তা-কর্মচারী প্রয়োজন। নিয়োগে কোনো ধরনের অবৈধ লেনদেন, স্বজনপ্রীতি বা বৈষম্য করা হয়নি। তাই আপনাদের সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।”

তিনি আরও  বলেন, “সময়ানুবর্তিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অফিসে যথাসময়ে উপস্থিত হতে হবে এবং মাঠপর্যায়ে নিয়মিত পরিদর্শন করে জনগণের সমস্যা, পরিষেবা ঘাটতি ও অবকাঠামোগত ত্রুটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হবে। জনগণের সঙ্গে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ আচরণ করতে হবে এবং দ্রুত সেবা নিশ্চিত করতে হবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিনসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর