| বঙ্গাব্দ
ad728
ad728

সীতাকুণ্ডে ভোরে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত

রিপোর্টারের নামঃ সিএইচডি নিউজ ২৪
  • আপডেট টাইম : 08-11-2025 ইং
  • 128072 বার পঠিত
সীতাকুণ্ডে ভোরে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত
ছবির ক্যাপশন: সীতাকুণ্ডের শেখপাড়া এলাকায় লাইনচ্যুত মালবাহী ট্রেনের বগি উদ্ধারে কাজ করছেন রেলওয়ে কর্মীরা।

সীতাকুণ্ড প্রতিনিধি:

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার শেখপাড়া এলাকায় ভোর রাতে একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) দিবাগত রাত ৪টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা মুখী একটি মালবাহী ট্রেন শেখপাড়া এলাকায় পৌঁছালে বগির তিনটি চাকা লাইনচ্যুত হয়।


স্থানীয় সূত্রে জানা যায়, সীতাকুণ্ড রেলস্টেশন থেকে শেখপাড়া রেল ক্রসিংয়ের মাঝামাঝি স্থানে ঢাকাগামী ওই মালবাহী ট্রেনের দুটি কন্টেইনার ও একটি বগি ট্র্যাকের ওপর ফেলে রেখে চলে যায়। এর মধ্যে একটি কন্টেইনার সম্পূর্ণভাবে রেললাইন থেকে ছিটকে পড়ে।


ঘটনায় রেললাইনের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ট্রেনটির মূল অংশ পরে ভাটিয়ারী রেলস্টেশনে গিয়ে থামে।


সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশরাফ সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে রেলওয়ে কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। তিনি বলেন,

“দুর্ঘটনার পর বিকল্প লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। লাইনচ্যুত বগি উদ্ধার কাজ চলছে।”




ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর