সীতাকুণ্ড প্রতিনিধি:
সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় সীতাকুণ্ড পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) বিকাল ৪টায় পৌরসভার এল কে সিদ্দিকী স্কয়ারে আয়োজিত এ মিলাদ ও দোয়া মাহফিলে সীতাকুণ্ড পৌর বিএনপির সভাপতি জাকির হোসেন-এর সভাপতিত্বে এবং সাবেক কাউন্সিলর মোঃ সেলিম-এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ইউছুফ নিজামী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছালেহ আহমেদ সলু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোঃ মোরছালিন, পৌর বিএনপি নেতা মোঃ আশরাফ, বাজার ব্যবসায়ী কমিটির সেক্রেটারি সাজ্জাদ হোসেন রফিক, ছাত্রদল নেতা মোঃ বকতেয়ার ও ইসমাইল সিরাজী।
এছাড়াও পৌর বিএনপি, মহিলা দল, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন,
‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশ ও জাতির কল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করে গেছেন। গণতন্ত্র রক্ষার আন্দোলনে তিনি ঘরছাড়া, সন্তানছাড়া হয়েছেন এবং দীর্ঘদিন কারাবরণ করেছেন।’
বক্তারা এই আপসহীন নেত্রীর রুহের মাগফেরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন এবং তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করার প্রার্থনা জানান।
দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন সীতাকুণ্ড স্টেশন মসজিদের পেশ ইমাম মাওলানা শাহদাৎ হোসেন।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |