চট্টগ্রাম:কোতোয়ালি থানা পুলিশের তৎপর অভিযানে এক ব্যবসায়ীর ভুলবশত অটোরিকশায় ফেলে যাওয়া নগদ ১২ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। মাত্র ১২ ঘণ্টার মধ্যে পুলিশ টাকা ভর্তি ব্যাগটি উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দুপুরে নগরীর একটি মার্কেট থেকে ফেরার পথে ওই ব্যবসায়ী তার সাথে থাকা একটি ব্যাগ ভুলক্রমে সিএনজিতে ফেলে দেন। ব্যাগটিতে ছিল নগদ ১২ লক্ষ টাকা। বিষয়টি বুঝতে পেরে তিনি কোতোয়ালি থানায় যোগাযোগ করেন।
খবর পাওয়ার পরপরই কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) নেতৃত্বে একটি টিম নগরীর বিভিন্ন সড়কে থাকা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে অটোরিকশাটির সন্ধান পান।
সিএনজি চালককে শনাক্ত করে জিজ্ঞাসাবাদ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন এবং তার দেখানো স্থান থেকে টাকা ভর্তি ব্যাগ উদ্ধার করা হয়।
ব্যবসায়ী পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, "আমি আশা করিনি এত দ্রুত আমার টাকা ফিরে পাব। কোতোয়ালি থানার পুলিশ যে আন্তরিকতা দেখিয়েছে, তাতে আমি অভিভূত।"
এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি বলেন, “নগরের যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে আমরা সদা প্রস্তুত। সাধারণ মানুষের আস্থা রক্ষা করাই আমাদের অঙ্গীকার।”
ঘটনাটি পুলিশ ও জনসাধারণের পারস্পরিক আস্থা ও সহযোগিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখযোগ্য।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |