পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবা ব্যাহত হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক বরখাস্তের হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। দায়িত্বে অবহেলা ও অনিয়মের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।
অপারেশন পরিচালনার সময় আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
দেশের ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে প্রথম ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার রাজধানীর নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের কাছে দ্বিপক্ষীয় বন্দিবিনিময় চুক্তির আওতায় আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। এ বিষয়ে সরকার সম্পূর্ণ আইনগত ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের পাঁচ দিনব্যাপী যৌথ মহড়া ‘কোপ সাউথ-২০২৬’ শেষ হয়েছে। এতে বাংলাদেশের ১২০ জন ও যুক্তরাষ্ট্রের ১৮ জন সদস্য অংশ নেন।
গত ১৭ বছরে উন্নয়নের কথা বলা হলেও বাস্তবে উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। শুক্রবার ময়মনসিংহের ভালুকায় আবাসিক পর্যায়ে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে ডোমেস্টিক রুফটপ সোলার কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের কোনো অবহেলা ছিল কি না, তা জানতে চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই সঙ্গে সৌদি আরবে নারী শ্রমিকদের নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দিয়েছে কমিটি।
চট্টগ্রামের লালদীঘি ময়দানে ১১ দলীয় ঐক্যের সমাবেশে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের রায় ও মতামত উপেক্ষা করে কোনো সরকার দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে পারে না।
ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আইনগত প্রক্রিয়ায় দেশে ফেরত চায় সরকার বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
ময়মনসিংহের ভালুকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। তবে ধ্বংসস্তূপের মাঝেও পবিত্র কোরআনের হরফ অক্ষত অবস্থায় পাওয়ায় এলাকায় সৃষ্টি হয়েছে বিস্ময় ও আবেগঘন পরিবেশ।
‘কুমিল্লা’নামে বিভাগ হওয়াটা যদি এই অঞ্চলের জনগণের দাবি হয়ে থাকে ইনশাআল্লাহ সেটির বাস্তবায়ন হবে।
সরকার ঘোষিত ইউনিভার্সেল হেলথ কেয়ার নিশ্চিত করার জন্য আগামী বাজেটে স্বাস্থ্যখাতে অতিরিক্ত বরাদ্দ রাখা হবে।
আমরা দেখেছি বিগত ১৬ বছর এই দেশের মানুষের লক্ষ-কোটি অর্থ বিদেশে পাচার করে দেওয়া হয়েছিল।
দীর্ঘ তাপপ্রবাহের পর রোববার দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে গাইবান্ধায় ৫ জনসহ সাত জেলায় অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন।
জাতীয়তাবাদী নামধারী শ্রমিক সংগঠন “জাতীয়তাবাদী শ্রমিক ইউনিয়ন” (রেজিস্ট্রেশন নম্বর–২৩০৭)-কে অবৈধ ঘোষণা করে এর নিবন্ধন বাতিল