| বঙ্গাব্দ
ad728
ad728

জাতীয় সংসদে এমপি আবু সুফিয়ান কর্ণফুলী নদীকে রক্ষায় দ্রুত পদক্ষেপের দাবি

রিপোর্টারের নামঃ সিএইচডি নিউজ ২৪
  • আপডেট টাইম : 08-04-2026 ইং
  • 13860 বার পঠিত
জাতীয় সংসদে এমপি আবু সুফিয়ান কর্ণফুলী নদীকে রক্ষায় দ্রুত পদক্ষেপের দাবি
ছবির ক্যাপশন: জাতীয় সংসদে বক্তৃতা রাখছেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য এমপি আবু সুফিয়ান, কর্ণফুলী নদী রক্ষায় দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আবু সুফিয়ান জাতীয় সংসদে কর্ণফুলী নদীকে দখল ও দূষণ থেকে রক্ষার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। তিনি অবৈধ স্থাপনা উচ্ছেদ ও শিল্প বর্জ্য ব্যবস্থাপনায় তৎপরতার ওপর জোর দিয়েছেন।

জাতীয় সংসদে বুধবার (৮ এপ্রিল) ‘পয়েন্ট অব অর্ডারে’ বক্তৃতায় এমপি আবু সুফিয়ান স্পিকারের মাধ্যমে পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, “কর্ণফুলী নদী শুধু চট্টগ্রামবাসীর নয়, এটি সমগ্র বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। নদীটির অস্তিত্ব রক্ষা করা এখন সময়ের দাবি।”

তিনি আরও উল্লেখ করেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের আওতাধীন ৩৭টি খাল থেকে কল-কারখানার বর্জ্য সরাসরি নদীতে পড়ে। ফলে নদীর তলদেশ ভরাট হয়ে নাব্যতা কমে যাচ্ছে এবং পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়ছে। এমপি আবু সুফিয়ান বলেন, নদীর দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং শিল্প বর্জ্য ব্যবস্থাপনায় কঠোর নজরদারি না থাকলে ভবিষ্যতে কর্ণফুলী নদী অস্তিত্ব সংকটে পড়বে।

তিনি সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান এবং জোর দেন, নদী রক্ষা করতে এখনই সমন্বিত ও দৃঢ় পদক্ষেপ নিতে হবে।

জাতীয় সংসদে বক্তৃতা রাখছেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য এমপি আবু সুফিয়ান, কর্ণফুলী নদী রক্ষায় দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর