মালয়েশিয়ায় কর্মী পাঠাতে এ পর্যন্ত ৫৬৮টি ডিমান্ড লেটার পেয়েছে সরকার। সব প্রক্রিয়া সম্পন্ন করে ডিসেম্বরের আগেই ডিএইচএলের মাধ্যমে কর্মী পাঠানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক।
পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবা ব্যাহত হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক বরখাস্তের হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। দায়িত্বে অবহেলা ও অনিয়মের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।
অপারেশন পরিচালনার সময় আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
দেশের ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে প্রথম ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার রাজধানীর নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের কাছে দ্বিপক্ষীয় বন্দিবিনিময় চুক্তির আওতায় আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। এ বিষয়ে সরকার সম্পূর্ণ আইনগত ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
চট্টগ্রামের পরিকল্পিত নগরায়ণ, অবকাঠামো উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে নগর সরকার প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতার কারণে নগর উন্নয়নের অনেক গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতা তৈরি হচ্ছে।
দেশের বাজারে টানা দুই দিন সোনার দাম বাড়ানো হয়েছে। নভেম্বরের প্রথম পাঁচ দিনে তিন দফায় ভরিতে মোট ১২ হাজার ৭২ টাকা বেড়েছে সোনার দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে।
বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের পাঁচ দিনব্যাপী যৌথ মহড়া ‘কোপ সাউথ-২০২৬’ শেষ হয়েছে। এতে বাংলাদেশের ১২০ জন ও যুক্তরাষ্ট্রের ১৮ জন সদস্য অংশ নেন।
দৈনিক অবজারভার সম্পাদক ও সাবেক প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে মহাখালীর ডিবিসি কার্যালয় থেকে ডিবি পুলিশ নিয়ে গেছে। পুলিশ জানিয়েছে, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে তাকে নিয়ে কথা বলা ও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখনো গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়নি।
রোববার (১ নভেম্বর) থেকে নতুন বেতনকাঠামোয় তিন মাসের বকেয়াসহ বর্ধিত বেতন পাওয়ার কথা সরকারি চাকরিজীবীদের। তবে বেতন নির্ধারণের কাজ শেষ না হওয়ায় অনেকেই আপাতত পুরোনো কাঠামোয় বেতন পাচ্ছেন। পরবর্তী সময়ে বর্ধিত বেতন ও বকেয়া সমন্বয় করা হবে।
চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী বড় সাজ্জাদের অন্যতম সহযোগী মো. সাব্বির হোসেন সানিকে (৩৪) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের দাবি, কারাগারে থাকা ডেভিড ইমনের পরিবর্তে চাঁদাবাজি ও অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার দায়িত্বে ছিলেন তিনি। এ জন্য বড় সাজ্জাদের কাছ থেকে মাসে ৫০ হাজার টাকা বেতন পেতেন সানি।
গত ১৭ বছরে উন্নয়নের কথা বলা হলেও বাস্তবে উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। শুক্রবার ময়মনসিংহের ভালুকায় আবাসিক পর্যায়ে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে ডোমেস্টিক রুফটপ সোলার কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের কোনো অবহেলা ছিল কি না, তা জানতে চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই সঙ্গে সৌদি আরবে নারী শ্রমিকদের নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দিয়েছে কমিটি।
চট্টগ্রামের লালদীঘি ময়দানে ১১ দলীয় ঐক্যের সমাবেশে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের রায় ও মতামত উপেক্ষা করে কোনো সরকার দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে পারে না।
শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির ডেথ রেফারেন্স অনুমোদনের জন্য হাইকোর্টে পাঠানো হয়েছে।