বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন চট্টগ্রামের প্রিমিয়ার ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ফাইন্যান্স ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ও কো-অর্ডিনেটর ড. রাজিব দত্ত।
বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ থেকে তিনি এ ডিগ্রি অর্জন করেন। তাঁর গবেষণার বিষয় ছিল ‘ইমপ্যাক্ট অব করপোরেট গভর্ন্যান্স প্র্যাকটিসেস অন দ্য পারফরম্যান্স অব কমার্শিয়াল ব্যাংকস ইন বাংলাদেশ’। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. রঞ্জিত কুমার চৌধুরীর তত্ত্বাবধানে গবেষণাটি সম্পন্ন করেন তিনি।
গবেষণায় বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কার্যসম্পাদনের ওপর করপোরেট গভর্ন্যান্স বা প্রাতিষ্ঠানিক সুশাসন চর্চার প্রভাব বিশ্লেষণ করা হয়েছে। গবেষণাটি দেশের ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠা, নীতিনির্ধারণ এবং আর্থিক প্রতিষ্ঠানের কার্যকারিতা বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে।
এ গবেষণার ফলাফল ব্যাংকিং নিয়ন্ত্রক সংস্থা, আর্থিক প্রতিষ্ঠান, করপোরেট বোর্ড, নীতিনির্ধারক, গবেষক ও শিক্ষাবিদদের জন্য সহায়ক হবে বলে মনে করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ড. রাজিব দত্তের এ অর্জনে তাঁকে অভিনন্দন জানিয়েছেন প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি ড. রাজিব দত্তকে অভিনন্দন জানান। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির।
বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা মনে করছেন, এ অর্জন প্রিমিয়ার ইউনিভার্সিটির গবেষণা কার্যক্রম ও একাডেমিক পরিবেশকে আরও সমৃদ্ধ করবে।
| ফজর | ৪:৩৮ - ৫:৫৩ ভোর |
|---|---|
| যোহর | ১১:৩৮- ২:৫২ দুপুর |
| আছর | ২:৫৩ - ৫:১৮ বিকাল |
| মাগরিব | ৫:১৯-৬:৩৪ সন্ধ্যা |
| এশা | ৬:৩৫-৪:৩৭ রাত |
| জুম্মা | ১১:৩৮-২:৫২ দুপুর |