| বঙ্গাব্দ
ad728
ad728

বিদ্যালয়ের ভবনে ফাটল, শিক্ষার্থীদের জন্য নতুন স্কুলঘর নির্মাণ ইউএনওর

রিপোর্টারের নামঃ ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : 12-11-2026 ইং
  • 19889 বার পঠিত
বিদ্যালয়ের ভবনে ফাটল, শিক্ষার্থীদের জন্য নতুন স্কুলঘর নির্মাণ ইউএনওর
ছবির ক্যাপশন: নরসিংদীর রায়পুরায় খলিলাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নির্মিত নতুন টিনশেড স্কুলঘর উদ্বোধন করেন ইউএনও মো. মাসুদ রানা।

বিদ্যালয়ের মূল ভবনে ফাটল দেখা দেওয়ায় শিক্ষার্থীদের নিরাপদে পাঠদানের জন্য নতুন টিনশেড স্কুলঘর নির্মাণ করে দিয়েছে নরসিংদীর রায়পুরা উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানার উদ্যোগে খলিলাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ শ্রেণিকক্ষ নির্মাণ করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে নবনির্মিত স্কুলঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইউএনও মো. মাসুদ রানা।

জানা গেছে, বিদ্যালয়ের মূল ভবনে ফাটল দেখা দেওয়ায় সেখানে পাঠদান অব্যাহত রাখা নিয়ে উদ্বেগ তৈরি হয়। বিশেষ করে কোমলমতি শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে বিকল্প শ্রেণিকক্ষ নির্মাণের উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন।

এরই ধারাবাহিকতায় বিদ্যালয় প্রাঙ্গণে নির্মাণ করা হয় নতুন টিনশেড ঘর। শুধু শ্রেণিকক্ষ নির্মাণই নয়, পাঠদানের উপযোগী পরিবেশ নিশ্চিত করতে সরবরাহ করা হয়েছে নতুন বেঞ্চ, চেয়ার, টেবিল, ফ্যান ও লাইটসহ প্রয়োজনীয় সরঞ্জাম।

নতুন স্কুলঘর পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা। তাঁদের মতে, উপজেলা প্রশাসনের এ উদ্যোগে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নিয়মিত পাঠদান কার্যক্রম চালিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে।

স্থানীয়দের প্রত্যাশা, শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত সমস্যা সমাধান এবং শিক্ষার্থীদের নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর