নগরীর বাকলিয়ার তক্তারপুল এলাকায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আব্দুর সুবাহান (৩৫) নামে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১২টার দিকে তক্তারপুল এলাকায় ভুক্তভোগীর বাড়ির সামনের গলিতে এ হত্যাকাণ্ড ঘটে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মাদকসংক্রান্ত পূর্বশত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শওকত গ্রুপের লোকজন আব্দুর সুবাহানের ওপর হামলা চালায়। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কোপানো হয়। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর বাকলিয়া থানা পুলিশ ও এসআরবি যৌথ অভিযান চালিয়ে আমির হোসেন ওরফে বুলেট (২৩) এবং মোমেনা বেগম (৪৫) নামে দুজনকে গ্রেপ্তার করে।
অভিযানকালে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি এলজি, একটি দা ও একটি স্টিলের টিপ ছুরি উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নিহত আব্দুর সুবাহানের বিরুদ্ধে হত্যা, মাদক, মারামারি ও অস্ত্র আইনে মোট ১৯টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
| ফজর | ৪:৩৮ - ৫:৫৩ ভোর |
|---|---|
| যোহর | ১১:৩৮- ২:৫২ দুপুর |
| আছর | ২:৫৩ - ৫:১৮ বিকাল |
| মাগরিব | ৫:১৯-৬:৩৪ সন্ধ্যা |
| এশা | ৬:৩৫-৪:৩৭ রাত |
| জুম্মা | ১১:৩৮-২:৫২ দুপুর |