আগামী ১৫ থেকে ২০ নভেম্বর বাংলাদেশে অনুষ্ঠিত হবে ‘ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড-এশিয়া কাপ ২০২৬’। এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে বাংলাদেশসহ এশিয়ার পাঁচটি দেশ অংশ নেবে।
ভুটানের বিপক্ষে ১-০ গোলের জয় দিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ শুরু করেছে বাংলাদেশ। তবে গোলের সুযোগ কাজে লাগাতে না পারাকে একদিক থেকে ইতিবাচক মনে করছেন শেখ মোরছালিন। তাঁর মতে, বেশি গোল হলে দলের মধ্যে অতিরিক্ত আত্মবিশ্বাস তৈরি হতে পারত। এখন শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের লক্ষ্য বাংলাদেশের।
চ্যাম্পিয়ন্স লিগে ফরাসি ক্লাব লঁসকে তাদের মাঠে ৯-১ গোলে উড়িয়ে দিয়েছে ইতালিয়ান ক্লাব কোমো। এই জয়ে প্রতিযোগিতার ইতিহাসে অ্যাওয়ে ম্যাচে প্রথমবারের মতো ৯ গোল করার রেকর্ড গড়েছে দলটি। পাশাপাশি এক ম্যাচে সর্বোচ্চ আট গোলের ব্যবধানে জয়ের রেকর্ডেও ভাগ বসিয়েছে কোমো।
দারিদ্র্য, সংগ্রাম, পারিবারিক ভালোবাসা ও ফুটবলীয় সাফল্যের গল্প নিয়ে নির্মিত হয়েছে আনহেল দি মারিয়ার তথ্যচিত্র ‘ব্রেকিং ডাউন দ্য ওয়াল’। যেখানে উঠে এসেছে মাঠের বাইরের এক আবেগপ্রবণ দি মারিয়ার অজানা অধ্যায়।
শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ৯৯ বলে ১২৭ রানের ইনিংস খেলে সাঈদ আনোয়ারের রেকর্ডে ভাগ বসিয়েছেন ফখর জামান। ওয়ানডে টুর্নামেন্টের ফাইনালে পাকিস্তানের হয়ে দ্বিতীয় সেঞ্চুরি করে এই কীর্তি গড়েন তিনি।
চট্টগ্রামে চেকপোস্টে আটকের পর থানায় ওসির অসৌজন্যমূলক আচরণ ও পুলিশি হয়রানির অভিযোগ তুলেছেন জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসান।
চোট কাটিয়ে আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে ফিরছেন লিওনেল মেসি। বিশ্বকাপের আগে এটিই আর্জেন্টিনার শেষ প্রস্তুতি ম্যাচ।
বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচন আজ। ভোট শেষে সন্ধ্যায় পরিচালক, সভাপতি ও সহ-সভাপতিদের নাম ঘোষণা করা হবে।
আশিয়া স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে ব্যাচ ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ট্রফি উন্মোচন ও ড্র অনুষ্ঠিত হয়েছে। এবার টুর্নামেন্টে অংশ নিচ্ছে ১৬টি দল।
চট্টগ্রামের ঐতিহ্যবাহী আবদুল জব্বার স্মৃতি বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন হয়েছেন ‘বাঘা’ শরীফ। জমজমাট ফাইনালে তিনি চিরপ্রতিদ্বন্দ্বী রাশেদ বলীকে হারিয়ে টানা তৃতীয়বার শিরোপা জিতেছেন।
চট্টগ্রামের ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা ঘিরে নগরীতে উৎসবের আমেজ বিরাজ করছে। লালদীঘি মাঠজুড়ে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়, চলছে বলীদের শক্তির লড়াই ও জমজমাট মেলা।
“তরুণরাই এই জাতির ভবিষ্যৎ। খেলাধুলার মাধ্যমে তারা একদিন বিশ্বমঞ্চে নিজেদের প্রমাণ করবে”
আমিরবাগে ব্যাডমিন্টনপ্রেমীদের অংশগ্রহণে জমকালো আয়োজনে “মেয়র কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬”-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রামে নির্মমভাবে নিহত সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি স্মরণে আয়োজিত ফুটবল টুর্নামেন্ট সিজন-১ সম্পন্ন হয়েছে। লীগ সিস্টেমে খেলা শেষে চ্যাম্পিয়ন হয়েছে টিম সাঙ্গু, রানার্স আপ হয়েছে টিম মাতামুহুরী। চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সাবেক জাতীয় অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের মন্তব্যের প্রতিবাদে চট্টগ্রামের কাজীর দেউরিতে মানববন্ধন করেছেন তামিম ইকবাল সমর্থকরা। তারা বক্তব্যটিকে দায়িত্বজ্ঞানহীন ও ক্রিকেটপ্রেমীদের অনুভূতিতে আঘাত হিসেবে উল্লেখ করে অবিলম্বে প্রকাশ্যে ক্ষমা ও পদত্যাগের দাবি জানান। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।